• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ওয়ার্ড কাউন্সিলর আটক; শহরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2018   Tuesday

সরকারি জমি দখলের চেষ্টা, কাজে বাঁধা ও জেলারকে মারধর করার অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদকে  মঙ্গলবার আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি। এদিকে আটকের প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে সংগঠনটি।

 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ইসলামপুর সংলগ্ন জেলা কারাগারের নিচে জায়গা দখল করতে গেলে যায় মজিদ। এসময় কারাগারের লোকজন বাঁধা দিতে গেলে মজিদ জেলারের আবু ফাতাহকে মারধর করেন। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক মজিদকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ, কাজে বাঁধা ও জেলারকে মারধরের ঘটনায় জেলার আবু ফাতাহ বাদী হয়ে থানায় মামলা করেছেন।

 

এদিকে ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মিছিলটি ইসলামপুর এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখে সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, নজরুল ইসলাম প্রমুখ।

 

সমাবেশ থেকে অবিলম্বে আব্দুল মজিদকে মুক্তি ও জেলার আবু ফাতাহ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনার হুশিঁয়ারী  উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ