• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আসামীর তালিকায় রয়েছেন প্রসীত বিকাশ খীসাসহ ইউপিডিএফের কেন্দ্রীয় অনেক নেতা
শক্তিমান চাকমাসহ ৬হত্যার ঘটনায় ১১৮ জনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2018   Wednesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৬জন খুনের ঘটনার ৬ দিন পর বুধবার ১১৮ জনের নাম উল্লেখ করে নানিয়ারচর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ দুটি মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ সংগঠনের কেন্দ্রীয় অনেক নেতার নাম মামলার তালিকায় রয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

 

জানা যায়, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমার হত্যার ঘটনায় বুধবার সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ব্যক্তি বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। একই দিন অপর মামলায় গণতান্ত্রিক ইউপিডিপের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫জন হত্যার ঘটনায় ঘটনার প্রত্যক্ষদর্শী অর্জিন চাকমা বাদী হয়ে ৭২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করেছেন।


নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, দুটি হত্যাকান্ডে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে কেউই এখনো আটক হয়নি।


নানিয়ারচর থানার ভারপ্রাপত কর্মকর্তা আব্দুল লতিফও দুটি পৃথক মামলা দায়ের কথা স্বীকার করেছেন।


একাধিক সূত্র মতে,দুটি মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সভাপতি প্রসীত বিকাশ খীসা ছাড়াও রবিশংকর চাকমা, আনন্দ প্রকাশ চাকমা, সজীব চাকমা, শান্তি দেব চাকমাসহ অনেকের নাম মামলার তালিকায় রয়েছে বলে জানা গেছে।

 

প্রসঙ্গতঃ গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ারে করে হত্যা করে। পর দিন ৪ মে শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত হন।

 

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শক্তিমান চাকমার সাপ্তাহিক ক্রিয়া  অনুষ্ঠান নানিয়ারচরে করার ক্ষেত্রে প্রবল বাধা থাকায় রাঙামাটি জেলা সদরে স্থানান্তর করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ