• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে রোবটিক্স বিষয়ক দিন ব্যাপী কর্মশালার আয়োজন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে প্রথমবারের মত রোবটিক্স ফর বিগেনার বিষয়ক দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রথম রোবটিক্স গবেষণা ও প্রশিক্ষণ সেন্টার প্লেনেটর লিমিটেডের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করা হয়।

 

এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি পাবলিক কলেজ মিলনায়তনে কর্মশালা পরিচালনা করেন প্লেনেটর লিমিটেডের রবোসেডর  ও রাঙামাটি সায়েন্স ক্লাবের চেয়ারপার্সন সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷ কর্মশালায় অডিইনো  ও মেকার ইউএনও  দুটি বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দেয়ার পাশাপাশি লাইভ প্রজেক্ট উপস্থাপন করা হয়। তবে বৈদ্যুতিক সমস্যা ও বৈরী আবহাওয়া থাকার স্বত্তেও অংশগ্রহণকারীদের মধ্যে  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,রাঙামাটি সরকারি কলেজ ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য, অনলাইনে ৫৫ জন রেজিষ্ট্রেশন করলেও কর্মশালায় সুযোগ দেয়া হয় ২১ জন ছাত্র ছাত্রীকে প্রেস বার্তায় বলা হয়েছে।

 

কর্মশালার আয়োজকরা ভবিষ্যতেও এমন আরো শিক্ষনীয় বিষয় নিয়ে কর্মশালা ও প্রতিযোগীতার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে প্লেনেটর লিমিটেড ও রাঙামাটি সায়েন্স ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় একাধিক কর্মশালা ও প্রশিক্ষণের শিক্ষার্থীরা সুযোগ পাবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ