• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ৬ খুনের ঘটনায় দুজন আটক, জেএসএসের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2018   Friday

রাঙামাটির নানিয়ারচরে পৃথক দুটি হত্যাকান্ডের ঘটনায় ১১৮জনকে আসামী করে দায়েরকৃত মামলার দুজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের আটক করা হয়।


এদিকে সুঅতিশ চাকমা ওরফে তন্টু মনিকে গ্রেফতারের উদ্বেগ, তীব্র প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।


উল্লেখ্য,গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ারে করে হত্যা করে। পর দিন ৪ মে শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় গত ৯ মে নানিয়ারচর থানায় পৃথক দুটি হত্যা মামলায় ইউপিডিএফ প্রধান প্রসিত বিকাশ খীসাসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


পুলিশ জানায়, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৬ হত্যাকান্ডের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে সুঅতীশ চাকমা ওরফে তন্টু মনি(৪০)কে আটক করে পুলিশ। একই দিন দুপুরের দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে কতুকছড়ি ইউনিয়ন পরিষদের সচিব কিরণ জ্যোতি চাকমা(৫৫) কে পুলিশ আটক করে। কিরণ জ্যোতি চাকমা নিহত তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ খুনের ঘটনায় এজাহারভূক্ত আসামী ছিলেন। গতকাল শুক্রবার আটক দুজনকে রাঙামাটি ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে তোলার পর তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। আগামী ১৩ মে আটকৃকতদের আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন বলে জানান রাঙামাটি কতোয়ালী থানার সেকেন্ড অফিসার লিমন  বোস।


পুলিশ আরো জানায়, একই রাতে আটক রাঙামাটি ভোকেশনাল ইনষ্টিটিউটের ছাত্র রমেন চাকমা ও তার বন্ধু অমর কান্তি চাকমাকে আটকের পর গতকাল বিকালে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ দুজনকে রাঙামাটি টেকনিক্যাল ইনষ্টিটিউট হোস্টেলে বহিরাগত ছাত্র হিসেবে তাদেরকে আটক করে।
জানা গেছে, দুটি ঘটনার রাঙামাটি শহরসহ জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শহরের রাঙামাটি পৌরসভা গেইটের সামনে নিরাপত্তা প্রহরা বসিয়ে বিভিন্ন গাড়ীতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির জানান, নানিয়ারচরে দুটি হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তার স্বার্থে জেলার বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হচ্ছে।


এদিকে, গেল বৃহস্পতিবার সচেতন নাগরিক কমিটির ব্যানারে স্বাভাবিক মৃত্যূ গ্যারান্টি চাই দাবীতে আগামী ১৩ মে রাঙামাটি জেলা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।


তন্টু মনিকে গ্রেফতারের উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জেএসএসেরঃ
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ সদস্য সুঅতিশ চাকমা ওরফে তন্টু মনিকে গ্রেফতারের উদ্বেগ, তীব্র প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি।


শুক্রবার সন্ধ্যার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর একদল সদস্য শহরের কল্যাণপুরস্থ নিজ বাসা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ সদস্য সুঅতিশ চাকমা ওরফে তন্টু মনিকে গ্রেফতার করে। তন্টু মনির বিরুদ্ধে কোন মামলা ও ওয়ারেন্ট ছিল না। কোন মামলা ও ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও যৌথ বাহিনী কর্তৃক এভাবে গভীর রাতে তন্টু মনি চাকমাকে ঘুম থেকে তুলে গ্রেফতারের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে । যৌথ বাহিনী কর্তৃক এভাবে নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা।


প্রেস বার্তায় অবিলম্বে তন্টু মনি চাকমাকে নি:শর্তে মুক্তি প্রদানের জোর দাবি জানিয়ে সন্ত্রাসী খোঁজার নামে যৌথ বাহিনীর অভিযানে নিরীহ মানুষের উপর হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ