• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে বর্মাসহ ৫ খুনের ঘটনায় আটক দুজনকে রিমান্ডে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2018   Tuesday

রাঙামাটির নানিয়ারচরে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহতের ঘটনায় আটক দুজনের মধ্যে এক জনকে  তিন দিনের এবং অপরজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

রাঙামাটি জেলা জজ আদালতের কোর্ট ইনসপেক্টর মোহাম্মদ আসরাফিল মজুমদার জানান, রাঙামাটি নানিয়ারচরের বেতছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন  হত্যাকান্ডের ঘটনায় আটক কতুকছড়ি ইউপি সচিব কিরণ জ্যোতি চাকমাকে মঙ্গলবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ আহমেদের আদালতে তোলা হয়। এতে  আদালতের কাছে পুলিশ ৭ দিনের রিমান্ডের রিমান্ডের আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে একই হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সন্তু লারমা) কার্যালয়ের ষ্টাফ সদস্য সুঅতিশ চাকমা ওরফে তন্টু মনিকে একই আদালতে তোলার পর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  

 

উল্লেখ্য, গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির সহ-সভাপতি শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ারে নিহত হন। পরদিন ৪ মে শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় উপজেলার বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত হন।

 

এ ঘটনায় ইউপিডিএফের প্রধান প্রসীত বিকাশ খীসাসহ ১১৮ জনের নাম উল্লেখ করে নানিয়ারচর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।  গেল ১০ মে তপন জ্যোতি চাকমাসহ ৫ জনকেে হত্যার ঘটনার এজাহার ভূক্ত আসামী ও কতুকছড়ি ইউপি সচিব কিরণ জ্যোতি চাকমা  ও একই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুঅতিশ চাকমা ওরফে তন্টু মনিকে চাকমাকে আটক করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ