• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মা ও নব জাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাঙামাটিতে কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2014   Sunday

মা ও নব জাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক চার দিন ব্যাপী কর্মশালা রোববার রাঙামাটিতে উদ্বোধন করা হয়েছে।

ইউনিসেফ সহায়তায় ও জেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে চার দিন ব্যাপী কর্মশালার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে , বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভির সিদ্দিকী, পার্বত্য সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক জানে আলম, ইউনিসেফ কর্মকর্তা ডা. রিয়াদ মাহমুদ। চার দিন ব্যাপী কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, এনজিও কর্মী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মী, প্রশিক্ষিত ধাত্রী ও নার্সসহ ৬০ জন অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন পার্বত্যাঞ্চলে দুর্গম এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারলে পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবা অনেক সফলতা আসবে। এ জন্য সবাই এক সাথে কাজ করতে হবে।

তিনি রাঙামাটি স্বাস্থ্য সেবা জেলা পরিষদের হাতে ন্যস্ত হলেও চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্য সেবাকে জনগনের দৌড় গোড়ায় পৌছে দিতে হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে আরও বলেন, তিনি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে  চিখিৎসকের জন্য মন্ত্রনালয়ে বেশ বারংবার যোগাযাগ করলেও পর্যাপ্ত চিকিৎসক পায়নি। তার পরও ১৬৫ জন চিকিৎসকের  স্থলে রয়েছে মাত্র ৫২ জন চিকিৎসক। এই ৫২ জন চিকিৎসক নিয়ে এ জেলার দুর্গম ১০ টি উপজেলায় স্বাস্থ্য সেবা দিতে হচ্ছে।

তিনি বলেন, সরকারীভাবে না পারলেও দুর্গম এলাকাগুলোতে বেসরকারী উন্নয়ন সংস্থ্যার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার যে প্রয়াস  নেয়া হয়েছে সে জন্য জেলা পরিষদ অনেকটা সফল হয়েছে। এর কারণে মা ও শিশু মৃত্যুর হার কমে এসেছে। তিনি সরকারের সফলতার কথা তুলে ধরে বলেন, সম্প্রতি অনেক চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার। আমরা আশা করছি আগামী কিছু দিনের মধ্যে বেশ কিছু চিকিৎক পাবো। পর্যাপ্ত চিকিৎসক পেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চিকিৎসা সংকট দুর হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ