• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2015   Sunday

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সামসুল আরেফীন। বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা, পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা, বিশিষ্ট আইনজীবী সুস্মিতা চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভানেত্রী কনিকা বড়ুয়া প্রমুখ। 

এর অাগে পৌর সভা চত্বর থেকে জেলা প্রশাসন কার্যালয় চত্বর পর্ষন্ত বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে সরকারী প্রতিষ্ঠান ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 


সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, পার্বত্যাঞ্চলে শিক্ষা, সামাজিক, রাজনৈতিক, উন্নয়নসহ গণমাধ্যমে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পার্বত্য অঞ্চলে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে। অনেক নারী নিজ উদ্যোগে আত্মকর্মস্থান গড়ে তুলছে। এসব নারী উদ্যোক্তাদের মূল্যায়ন করা হলে একদিন বাংলাদেশ অর্থনৈতিকভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ