• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2018   Thursday

গেল ৫ দিন ধরে লামা উপজেলার গজালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উক্ত ছাত্রীর মা মিনারা বেগম বাদি হয়ে বৃহস্প্রতিবার লামা থানায় একটি ডায়রী দায়ের করেছেন।

 

নিখোঁজ মমিনা আক্তার (১২) উপজেলার গজালিয়া ইউনিয়নের বটতলী এলাকার সিরাজুল ইসলাম ও মিনারা বেগমের মেয়ে। সে গজালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

 

থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গেল ২০ মে সকাল সাড় ৮টার সময় সপ্তম শ্রেনীতে পড়ুয়া মমিনা আক্তার(১২) বিদদ্যালয়ে কোচিং পড়তে বাড়ী থেকে বাহির হয়। বিদ্যালয়ে এসে কোচিংয়ের পড়া শেষে দুপুর সাড়ে ১২ টার সময় বাড়ীর উদ্দ্যেশ্যে রওনা হলেও মমিনা আক্তর আর বাড়ী ফিরেনি। কোচিং শেষ করে নির্দিষ্ট সময়ে মমিনা আক্তার  বাড়ীতে না আসায় তার মা মিনারা বেগম বিদ্যালয়ে খোঁজতে যায়। সেখানে না পেয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়।  কিন্তু গেল পাঁচ দিন ধরে খোঁজাখুঁজির পর মমিনার খোঁজ না পেয়ে বৃহস্প্রতিবার লামা থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়।

 

নিখোঁজ মমিনা আক্তারের মা মিনারা বেগম জানান, বাড়ী থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। সকাল সাড়ে আটটার সময় তার মেয়ে মমিনা আক্তার বিদ্যালয়ের শিক্ষক মোঃ মালেকের কাছে কোচিং লেখাপাড়া করতে বিদ্যালয়ে যায়। কোচিং শেষে মমিনা আক্তার আর বাড়ীতে ফিরেনি। পাঁচ দিন পেরিয়ে গেলেও মেয়ের কোন সন্ধান না পেয়ে তিনি বাদি হয়ে ২৪ মে বৃহস্পতিবার লামা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, নিখোঁজ স্কুল ছাত্রী মমিনা আক্তারের মা মিনারা বেগম বৃহস্প্রতিবার থানায়  একটি নিখোঁজ ডায়রী করেছেন।  এ ব্যাপারে তদন্ত চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ