• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে অবিস্ফোরিত আতশবাজিতে শিশু দগ্ধ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2018   Tuesday

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া অবিস্ফোরিত একটি আতশবাজি  বিম্ফোরিত হয়ে দগ্ধ হয়ে এক  শিশু আহত হয়েছে। সে খাগড়াছড়ি সদরের পিয়ন কলোনী এলাকার শেখ ফরিদের বড় ছেলে জিয়াদ হোসেন।

 

জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপন উদযাপনে সারাদেশের মতো খাগড়াছড়িতে গেল ১৫ মে সন্ধ্যায় আতশবাজি উৎসব করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসকের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়। গেল ২০ মে বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে অবিস্ফোরিত একটি আতশবাজি কুড়িয়ে পায় খাগড়াছড়ি সদরের পিয়ন কলোনী এলাকার শেখ ফরিদের বড় ছেলে জিয়াদ হোসেন। আতশবাজিটি নিয়ে এসে টিএন্ডটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে খেলার সময় বিস্ফোরিত হলে শিশু জিয়াদ মারাত্মকভাবে দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে গত সোমবার রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন চিকিৎসকরা।

 

দগ্ধ জিয়াদের বাবা শেখ ফরিদ বলেন, তার ছেলে টিএন্ডটি গেইট সরকারি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো গত রোববার হাই স্কুল মাঠে খেলতে গিয়ে অবিস্ফোরিত একটি আতশবাজি খুঁজে পায়। এটি নিয়ে এসে তার স্কুলের পাশে খেলার সময় বিস্ফোরিত হয়। শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা নিয়ে যেতে বলেছেন। কিন্তু আর্থিক সংকট থাকায় কিভাবে ছেলের চিকিৎসা করাবেন সে দুশ্চিতায় জিয়াদের পরিবার।

 

স্থানীয়রা তিনদিনেও আহত জিয়াদের অবস্থার খোঁজখবর নিতে প্রশাসনের কারো হাসপাতালের না আসার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানিয়েছেন।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা: নয়নময় ত্রিপুরা জানান,আতশবাজি বিস্ফোরণে জিয়াদের হাত, পা, মুখমন্ডল ও পুরুষাঙ্গ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম কিংবা ঢাকায় নেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে।

 

এবিষয়ে জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম মুঠোফোনে জানান, আমি চট্টগ্রাম আছি। আতশবাজি বিস্ফোরণ নাকি অন্য কিছু সেটি তদন্ত সাপেক্ষ ব্যাপার। আগে শিশুটির চিকিৎসা করানো জরুরী। খাগড়াছড়ি এসে আমি বিস্তারিত খবরাখবর নিচ্ছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ