• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোটার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2018   Sunday

খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় নির্মাণাধীন মৎস্য হ্যাচারীর সেফটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

রোববার বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রফিকুল ইসলাম ও রমজান আলী। নিহত দুই নির্মাণ শ্রমিকের বাড়ী দীঘিনালার বেতছড়ি এলাকায়। এ ঘটনায় নিহতদের উদ্ধার করতে গিয়ে সাইফুল ইসলাম নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। 

 

আহত নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম জানান, সকালে সাড়ে ১১টার দিকে সেফটিক ট্যাঙ্কে কাজ করতে নামে রফিকুল ইসলাম। দীর্ঘ সময়ে তার কোন সাড়া শব্দ না পেয়ে রমজান আলী ট্যাঙ্কে নামে। এক পর্যায়ে তার কিছুক্ষণ পরে তাদের পড়ে থাকতে দেখে অন্যান্যরা ট্যাঙ্কের পাশের দেয়াল ভেঙ্গে মুর্মূষ অবস্থায় তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক জানান, ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে ট্যাঙ্কের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু ঘটতে পারে। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম মৎস চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) আ: রহমান বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। আমি খাগড়াছড়ি জেলা পরিষদের মিটিংএ ছিলাম। খবর পেয়ে হাসপাতালে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পাই। শ্রমিকরা কাউকে কিছু না বলে সেফটিক ট্যাঙ্কের কাজ করতে নেমে তাদের মৃত্যু হয় বলে তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ