• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাজেকে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের ৩ কর্মী নিহত

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2018   Monday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারামের করল্যাছড়ি গ্রামে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে। 

 

পুলিশ ও্ স্থানীয়রা জানায়, সকালের দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারামের করল্যাছড়ি গ্রামের একটি বাড়ীতে ইউপিডিএফের তিন কর্মী অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের ১০ থেকে ১২ জনের সশস্ত্র সদস্য অতর্কিতে হামলা চালালে ঘটনাস্থলে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়। নিহতরা হলেন স্মৃতি চাকমা(৫২), অটল চাকমা (৩০) ও সঞ্জীব চাকমা (৩০) মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।


এদিকে,ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ ঘটনায় সংস্কারবাদী জেএসএস-কে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রেস বার্তায় বলা হয়, সোমবার সকালেরর দিকে ওঁৎ পেতে থাকা সংস্কারবাদী জেএসএস-এর সদস্যরা ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে ব্রাশ ফায়ার করে হত্যা করে। এ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করা হয়েছে প্রেস বার্তায়।

 

তবে অভিযোগ অস্বীকার করে জেএসএস এমএন লারমা দলের সহ তথ্য প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ইউপিডিএফের আভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সাথে তাদের দলের সম্পৃক্ত নেই।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ মর্গে পাঠনো প্রস্তুতি চলছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে এলাকায় অবস্থান করছিল।

 

রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হয়েছে। 

ads
ads
আর্কাইভ