• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে ৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ৪

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2018   Wednesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৩ স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

 

ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল সাইফুল মারমা (২০), পিতা- উথাই মারমা, হৃদয় চাকমা (১৯) পিতা- মক্কাপেদা চাকমা, সাচিং মারমা (২১) পিতা- সুইলাপ্রু মারমা, ও  থুইচিং মারমা (১৯) পিতা- খিলুঅং মারমা। এরা সবাই মাইসছড়ি ইউনিয়নের পচাই কার্বারী ও পাশর্^বর্তী গ্রাম মানিকছড়ি মুখ পাড়া গ্রামের বাসিন্দা।

 

ধর্ষণের অভিযোগে এক ভিকটিম মহালছড়ি থানায়  গিয়ে নাম উল্লেখ করে  ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পর তাদেও আটক করা হয়।

 

মামলার এজাহারে অভিযোগে বলা হয়, ভিকটিমগণ ২৯ তারিখ মঙ্গলবার সন্ধ্যার দিকে মানিকছড়ি মুখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ছেলে বন্ধুকে নিয়ে গল্প করার সময়  ৪ জন বখাটে তার ছেলে বন্ধুটিকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর ৪ জন বখাটে মিলে ভিকটিম ৩জনকে জোর করে বিদ্যালয়ের পিছনে সেগুন বাগানে ধর্ষণ করে। এ সময় ভিকটিম কৌশলে পালিয়ে  গিয়ে তার বাবাকে ঘটনা খুলে বললে ছোট ভাইকে নিয়ে ঘটনাস্থলে গেলে বখাটেরা পালিয়ে যায়। সেখান থেকে অপর ভিকটিমদের উদ্ধার করে ঘটনা পুলিশকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৯ মে  ভোরে আটক করে।  

 

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৯  মে রাতে ধর্ষণ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে তিনি নিজেই পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামীদের ধরতে সক্ষম হয়েছেন এ ঘটনায় ভিকটিম ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, ঘটনার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ভিকটিমদের ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটককৃত আসামীদের খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ