• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামা থেকে নিখোঁজ স্কুল ছাত্রী ৯ দিন পর সিলেট থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2018   Wednesday

লামা থেকে নিখোঁজ সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী মমিনা আক্তার (১২)কে  ৯ দিন পরে সিলেট জেলার জালালাবাদ মেট্রোপলিটন থানার টোকের বাজার থেকে মঙ্গলবার বিকাল ৫ টার সময় উদ্ধার করেছে লামা থানা পুলিশ। এ সময় মো. মনিরুল ইসলাম (৪২) নামক একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম খুলনা জেলার রুপসা থানার মেশাঘুনী এলাকার শ্রীফলতলা গ্রামের শেখ মো. মুনছুর আলী ও মোমেনা বেগমের ছেলে।

 

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তির মোবাইল নাম্বার ট্রেকিং করে তাদের অবস্থান সনাক্ত ও বৈধ বিয়ে করানোর আশ্বাস দিয়ে কৌশলে সিলেটের জালালাবাদ এলাকার টোকের বাজার থেকে নিখোঁজ মমিনা আক্তারকে উদ্ধার করে তার সাথে থাকা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। লামা থানা  উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় এএসআই কামাল উদ্দিন সহ ৫ সদস্যের একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উদ্ধার অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক(এসআই) কৃষ্ণ কুমার দাস প্রথম আলোকে বলেন, গত ২০ মে রোববার গজালিয়া উচ্চ বিদ্যালয় হতে কোচিং ক্লাস শেষে বাড়ি ফিরে আসার সময় মো. মনিরুল ইসলাম মেয়েটিকে নিয়ে যায়। ঘটনার ৫ দিন পর ২৪ মে বৃহস্পতিবার মেয়ের সন্ধানে মা মিনারা বেগম লামা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। এর ৩দিন পর জিডির সূত্রধরে গত ২৭ মে তারিখ লামা থানায় মনিরুল ইসলামকে প্রধান আসামী করে আরো তিন জনের বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ