• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জেএসএস`র এক সদস্য নিহত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2018   Sunday

তিন দিনের ব্যবধানে আবাও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মিলন পুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস`র) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের রাম সুরেন বিকাশ চাকমা (৫০) ওরফে প্রকাশ ডাক্তার। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের দোখাইয়ার মিলনপুর এলাকায় নিজ বাড়ীতে অবস্থান করছিলেন সুরেন বিকাশ চাকমা ওরফে প্রকাশ ডাক্তার। এসময় একদল দুর্বৃত্ত তার বাড়ী ঘেরাও করে তাকে খুব কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যুর নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। নিহত সুরেন চাকমা এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ছিলেন।

 

সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক শ্বতসিদ্ধি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র সদস্য সুরেন বিকাশ চাকমার বাড়ীতে প্রবেশ করে। এসময় তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা দুর্বৃত্তরা চলে যায়। তিনি এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিএফ এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। 


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমীর হোসেন জানান, রুপকারী ইউনিয়নের একজন নিহত হয়েছে বলে ঘটনাটি শুনছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। প্রতিপক্ষের গুলিতে সুরেন চাকমা নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

উল্লেখ্য, গেল শুক্রবার জেলার লংগদু উপজেলার দোজর এলাকায় রনজন মনি চাকমা চাকমা নামের এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সদস্য নিহত ও অপর একজন আহত হন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ