• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মামলায় একজনকে সশ্রম কারাদন্ড ও দুজনকে ৭ বছর জেল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2018   Tuesday

রাঙামাটিতে নারী ও শিশু দমন ট্রাইবুনাল আইনের মামলায় এই প্রথম বারের মতো মঙ্গলবার একজনকে সশশ্রম কারাদন্ড(১৪ বছর) ও দুজনকে ৭ বছর করে  জেল জরিমানা দিয়েছেন আদালত। এরা হলেন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম এবং ৭ বছর করে জেল হয়েছে আনোয়ার হোসেন ও তরিকুল ইসলাম।

 

জেলা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবি ও খলিলুর রহমানের পক্ষের আইনজীবি জুয়েল দেওয়ান জানান, দীর্ঘ ২১ বছর ধরে মামলার চলার পর মঙ্গলবার নারী ও শিশু দমন ট্রাইবুনাল আইনের বিচারক মোহাম্মদ কাউসার এই মামলার রায় দেন। এতে সামসুন নাহারের স্বামী ও জামিনে পলাতক আসামী আব্দুল সাত্তারের বিরুদ্ধে আনা মামলা প্রমাণিত হওয়ায় তাকে সশ্রম কারাদন্ড এবং  আনোয়ার হোসেন ও তরিকুল ইসলামকে ৭ বছরের জেল  ও ৫০ হাজার  টাকা জরিমানা করেন আদালত। এছাড়া অপর আসামী খলিলুর রহমানের বিরুদ্ধে মামলার প্রমাণিত না হওয়ায় তাকে বেখসুর খালাস দেয়া হয়েছে। 

 

তিনি আরো জানান,১৯৯৭ সালের রাঙামাটির বরকল উপজেলার কলাবুনিয়া এলাকায় আব্দুল সাত্তারের মেয়ে সামসুন নাহারের স্বামী সিরাজুল ইসলাম যৌতুকের কারণে মারধর করলে তিনি গুরুত্বর আহত হন। পরে  সামসুন নাহারের বাবা আব্দুল সাত্তার বাদী হয়ে মেয়ে জামাইসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর ৪জনকে পুলিশ আটক করলেও মামলার আসামী সিরাজুল ইসলাম, তার ভাই আনোয়ার হোসেন ও তরিকুল ইসলাম আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে  বর্তমানে পলাতক রয়েছেন। এছাড়া অপর আসামী আব্দুল সাত্তারের বোনের জামাই খলিলুর রহমান দুই থেকে আড়াই বছর জেল খাটার পর তিনিও জামিনে ছাড়া পান। এই মামলার মুল ভিক্টিম সামসুন নাহার স্বামীর নির্যাতনের ফলে বর্তমানে পুঙ্গত্ববরণ করছেন।

 

তিনি আরো জানান,দীর্ঘ দিন প্রতীক্ষার পর ২০০৮ সালে রাঙামাটিতে জেলা ও দায়রা প্রতিষ্ঠার পায় এবং পর পর নারী ও শিশু দমন ট্রাইবুন্যাল আদালত করা হয়েছে। এই আদালতে প্রথমবারের মতো একটি চাঞ্চল্যকর মামলা রায় দিয়েছেন বিজ্ঞ আদালত, যা একটি ইতিবাচক দিন। এই মামলার রায়ের ফলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে আসামীসহ অন্যান্যরা সাহস করবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ