• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে সাংবাদিক আহমেদ নবীর মৃত্যু,বিভিন্ন মহলের শোক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2018   Wednesday

কাপ্তাইয়ের প্রবীন সাংবাদিক আহমেদ নবী (৫৮) রোববার ভোরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে কাপ্তাই প্রজেক্টস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে------রাজিউন)। তিনি দীর্ঘাদিন ধরে লিভার সিরোসিস, ডায়বেটিস সহ বিভিন্ন জোটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কণ্যাসহ অসংখ্যা আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে কাপ্তাইয়ের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

 

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলাদার হোসেন, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, নুর নাহার বেগম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই শ্রমিক লীগ সভাপতি আব্দুল ওহাব, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, সাধারন সম্পাদক এ.আর লিমন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, মোঃ কবির হোসেন, নুর হোসেন মামুন, আলমগীর কবিরসহ, স্থানীয় বিভিন্ন ব্যাক্তিবর্গ। তারা সকলেই সংবাদিক আহমেদ নবীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানান। বাদ জোহরের পর কাপ্তাই একাডেমী মসজিদ প্রাঙ্গনে আহমেদ নবীর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

উল্লেখ্য, সাংবাদিক আহমেদ নবী মৃত্যুর আগ পযর্ন্ত “দৈনিক আমাদের সময় ও দৈনিক গিরিদর্পন” পত্রিকার কাপ্তাই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ