• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে ইউপিডিএফের দুই সমর্থককে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2018   Thursday

রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক  ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সমর্থককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।


স্থাণীয়রা জানায়, গেল বুধবার বিকালে উপজেলা সদরের ডাক বাংলা এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন,ত্রিদিব চাকমা (৪০) ও সুকেন্দু বিকাশ চাকমা (৪৫)। তাদের বাড়ি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা নামক এলাকার ভূয়ো আদাম গ্রামে জানা গেছে।


সূত্র মতে,গেল বুধবার হাটের দিন নানিয়ারচর বাজারে মালামাল বিক্রি করতে যান অপহৃতরা। ওই সময় ডাকবাংলা ঘাট থেকে সন্ত্রাসীরা তাদেরকে ধরে নিয়ে যায়।


অপহৃত পরিবারের পক্ষে থেকে দাবী করা হয়েছে, অপহৃত দুই জনের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। এর মধ্যে সুকেন্দু চাকমার মুক্তিপণ হিসেবে ১৫ লাখ এবং ত্রিদিব চাকমার মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা।


এদিকে এ ঘটনার জন্য ইউপিডিএফের জেলার সমন্বয়ক সচল চাকমা প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফ-কে দায়ী করেছেন। তবে গণতান্ত্রিক ইউপিডিএফ জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান, নানিয়ারচর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ইরফান। তিনি জানান, এ অপহরণের বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ