• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

লংগদুতে ২০ পাহাড়িকে অপহরণের চেষ্টা

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2018   Friday

রাঙামাটির  লংগদু সদর উপজেলার পশ্চিমে দোজর বাজার স্টীল ব্রীজ এলাকা  থেকে  ২০ জন পাহাড়িকে অপহরণের চেষ্টার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে দোজর বাজার স্টীল ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানায়,প্রতি শুক্রবারের মত সকাল থেকে বাজারে লোকজন আসতে শুরু করে।ঠিক সকাল সাড়ে ১০টায় একদল সন্ত্রাসী গ্রুপ ভারী অস্ত্র নিয়ে বাজারে প্রবেশ করে । এ সময় পূর্বের টার্গেট মত বেচা কেনা শেষ পর্যায়ে বাজারের মধ্যে ৫/৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে লোকজন ছত্রভঙ্গ হয়ে গেছে প্রায় ২০ পাহাড়িকে অস্ত্রের মূখে অপহরনের চেষ্টা চালায়। এতে  সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা চলে যেতে সক্ষম হয়।

 

এদিকে লংগদু সদর ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা ওরফে আদু ঘটনার খবর পেয়ে সাথে সাথে লংগদু জোনকে অবহিত করলে লংগদু সেনা জোনের দুটি টহল দল তাদের উদ্ধারে দ্রুত ঘটনা স্থলে চলে যায়।সেনাবাহিনীর অবস্থান ও তৎপরতা টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।তাই কেউকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি।

 

লংগদু সদর ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা জানান, সেনাবাহিনী উদ্ধার কাজে সহযোগিতা না করলে নিশ্চিত এই নিরিহ ২০জন পাহাড়িকে অপহরণ করে নিয়ে যেত।

 

স্থানীয়রা এ ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী করলেও  ইউপিডিএফের পক্ষ থেকে  অস্বীকার করে বলেছে এ ঘটনার সাথে ইউপিডিএফের কোন রকমের সম্পৃক্ততা নেই।

 

সেনা সূত্রে জানায়, ওই এলাকায় দূর-দূরান্ত থেকে গরিব অসহায় খেটে খাওয়া পাহাড়ি লোকজন অনেক কষ্ট করে তাদের জমিতে ফলানো বিভিন্ন ফসলাদি নিয়ে বাজারে বিক্রি করতে আসলে সেখান থেকে সন্ত্রাসীরা চাঁদাদাবি করে। যদি চাঁদা দিতে অপারগতা স্বীকার করে তখনই মারধর ও অপহরণের চেষ্টা করে।অন্য দিকে আইনশৃংঙ্খলাবাহিনী আসা টের পেলে জংগলে লুকিয়ে যায় তারা।

 

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) সামন্ত রঞ্জন জানান,লোকের মূখে শুনেছি এধরনের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। বিশেষ করে পাহাড়িতে মধ্যে এ রকম ঘটনা ঘটলে তারা সহজে পুলিশকে জানাতে চেষ্টা করে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ