• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2018   Sunday

রোববার রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

 

রাঙামাটি চিংহ্লামং মারি ষ্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপসি চাকমা, আসামবস্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দে প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বর্নটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমেদ।

 

উদ্বোধনী খেলায় বালক দলের নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কাটাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দলে কাটাছড়ি বনাম রাজা ননিলাক্ষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। খেলায় বালক দলের নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কাটাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৭-১ গোলে পরাজিত করে। অন্যদিকে বালিকা দল কাটাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজা ননিলাক্ষ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে উদ্বোধনী খেলার বিজয়ী হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই একদিন খেলাধুলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে দেশ পরিচালনা করবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শিশুদের খেলাধুলায় অনুপ্রেরণা যোগাবে এবং এই গোল্ডকাপ টুর্ণামেন্ট থেকে একদিন বড়ো খেলোয়াড় গড়ে উঠবে।

 

তিনি আরো বলেন, আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জিবনী সম্পর্কে সঠিক ভাবে জানানোর জন্যই মূলত ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আগামীতে আরও ব্যাপক আয়োজনে মধ্যদিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ