• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিলাইছড়িতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল খেলা অনুষ্ঠিত

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2018   Wednesday

সারা বিশ্ব যখন বিশ্বকাপ ফুটবল উদ্মাদনা কাঁপছে। ব্যতিক্রম নয় রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলাবাসীও। তাইতো সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে  ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থিত ফুটবল খেলোয়ারদের নিয়ে ব্যতিক্রমধর্মী ও রোমাঞ্চকর এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ব্রাজিল-আর্জেন্টিনা জার্জি গায়ে দিয়ে  খেলোয়াররা অংশগ্রহণ করেন।

 

মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি  আসিফ ইকবাল, প্রাক্তন জেলা পরিষদের চেয়ারম্যান ররীন্দ্র লাল তালুকদার,২নং ইউপির চেয়ারম্যান অমর জীব চাকমা, ৩নং ফারুয়া ইউপির চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ও বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন । । খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন ১নং ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

 

টান টান উেেত্তজনাকর ম্যাচে ব্রাজিল- আর্জেন্টিনা ২-২ গোলে  ড্র করে। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, দু-দলের খেলোয়াররা অনেক ভালো খেলেছে। আগামীতে এখান থেকে ভালো খেলোয়ার উঠে আসুক এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলুক। উপজেলাবাসীও স্বপ্ন দেখে ব্রাজিল-আর্জেন্টিনার মত একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করবে। খেলোয়ারদের আরও সততা ও মনোযোগী হয়ে খেলার পরামর্শ দেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ