• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকল জোন ফুটবল র্টুণামেন্ট সম্পন্ন
সুষ্ঠ দেহ সুষ্ঠ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই-লে: কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী

পুলিন চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2018   Wednesday

বরকল ৪৫ র্বডার র্গাড ব্যাটালিয়নের (বিজিবি) জোন কমান্ডার লে: কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী বলেছেন, সুষ্ঠ দেহ সুষ্ঠ মন গঠনের ক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনন শীল মেধার যেমনি বিকাশ হয় তেমনি সামপ্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা যায়।

 

মঙ্গলবার বরকল ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ফুটন্ত কøাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বরকল জোন ফুটবল টুর্ণামেন্ট এ সমাপনী ও পুরষ্কার বিতরনীর আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যই জোন কমান্ডার এসব কথা বলেন।

 

উপজেলা খেলার মাঠে আয়োজিত টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক পুলিন বিহারী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরকল মডেল থানার অফিসার্স ইনচার্জ মফজল আহম্মদ খান। এছাড়াও ২নং বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা ৫নং বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার করুণা মোহন চাকমা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রুপন খীষা,উপদেষ্টা কমিটির সদস্য উৎপল চাকমা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য অনিত কুমার চাকমা দোলন দাশ মো: আবু বক্কর মেম্বার ভাগ্যে কুমার চাকমা মনোজ চাকমা সুমন কর্মকার ইতিময় চাকমা মানপ্রিয় চাকমা মোঃ ইদ্রিস সওদাগর সহকারী শিক্ষক সমর বিকাশ চাকমা ধারা ভাষ্যকার আনন্দ বিহার চাকমা মোঃ ওসমান রেফারী সিবলী সাদিক ফিরোজ আহম্মদ মতিলাল চাকমা। এছাড়াও ভুধছড়া স্পোটিং কøাব ও করল্যাছড়ি স্পোটিং ক্লাবের কোচ ম্যানেজার খেলোয়াড় ও এলাকার গন্যমান্য ব্যাক্তি ও দর্শকরা উপস্থিত ছিলেন।

 

টুর্ণামেন্টের সমাপনী দিনে ভূধছড়া স্পোর্টিং ক্লাব ও করল্যাছড়ি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা ফাইনাল খেলার মুখোমুখি হয়ে ০১-০১ গোলে দলকে সমতায় আনে। পরে খেলা প্রায় শেষ প্রান্তে ভূধছড়া স্পোটিং ক্লাবের জালে দর্শকের পায়ে লেগে একটি গোল হলে হট্টগোল শুরু হয়। পরে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্তে উভয় দলকে যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। উভয় দল যুগ্ন চ্যাম্পিয়ন হওয়ায় ট্রপি,মেডেল ও নগদ অর্থ সহ শ্রেষ্ঠ খেলোয়াড় শ্রেষ্ঠ গোল রক্ষক ও শ্রেষ্ঠ গোলদাতাকে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করেন বরকল ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী।

 

উল্লেখ্য, গেল ১৬ জুলাই থেকে  থেকে ৩১ জুলাই পর্যন্ত চলে এ টুর্ণামেন্ট। টুর্ণামেন্টে ২১টি দল অংশ গ্রহন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ