• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে ৬শিক্ষার্থীর অজ্ঞাত রোগের ঘটনায় মেডিকেল টিমের ঘটনাস্থল পদির্শন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2018   Saturday
কাউখালীতে অজ্ঞাত রোগে আক্রান্ত ৬শিক্ষার্থীদের কবিরাজ তন্ত্রমন্ত্র দিচ্ছেন। ছবিটি গেল বৃহস্পতিবার তোলা হয়েছে।

কাউখালীতে অজ্ঞাত রোগে আক্রান্ত ৬শিক্ষার্থীদের কবিরাজ তন্ত্রমন্ত্র দিচ্ছেন। ছবিটি গেল বৃহস্পতিবার তোলা হয়েছে।

রাঙামাটি কাউখালী উপজেলার মারমা পল্লী বড়ডলু মৈত্রী শিশু সদনে ৬ মেয়ে শিক্ষার্থীর অজ্ঞাত রোগের ঘটনায় শনিবার উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের গঠিত ৫ সদস্যের মেডিকেল টিমটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 

উল্লেখ্য, গেল ১৬ জুলাই বিকেল থেকে কাউখালী উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরের মারমা পল্লী বড়ডলু মৈত্রী শিশু সদনের ৬ মেয়ে শিক্ষার্থী আস্বাভাবিক আচরণ শুরু করে। ৬ মেয়ে শিক্ষার্থী একজন একটু হেঁসে উঠলেই বাকিরা খিলখিলিয়ে হেঁসে উঠছে। একজনের কান্নায় অন্যরা বিলাপ করছে। এমনকি একজন মাটিতে শুয়ে হাত-পা ছুড়লে বাকিরাও অবিকল তাই করছে। কিন্তু কেন এমনটা হচ্ছে তা বলতে পারছেন না কেউই। তবে কর্তৃপক্ষ ভূতে ধরেছে দাবী করে চিকিৎসকের পরিবর্তে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা দেয়। 


জানা যায়, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গঠিত ৫ সদস্যের মেডিকেল টিম শনিবার শিশু সদনটি পরিদর্শন করেছেন। তারা আক্রান্ত শিক্ষার্থী ছাড়াও সদনের অন্য শিক্ষার্থি, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেছেন। এ সময় বেশি আক্রান্ত দুজনকে শিশু সদনে পাওয়া যায়নি। তাদেরকে তিনদিন আগে কবিরাজী চিকিৎসার কথা বলে শিশু সদন থেকে সরিয়ে নেয়া হয়। এঘটনার কদিন আগে শিশু সদনটির খন্ডকালীন শিক্ষক(প্রধান শিক্ষকের বড় ভাইয়ের ছেলে) অংচাচিং মারমাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।  এ ঘটনায় কথিত ‘ভুতে ধরা’ নিয়ে এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।


মেডিকেল টীমের চিকিৎসক প্রদীপ কুমার নাথ সাংবাদিকদের জানান, ৬ মেয়ে শিক্ষার্থী কি হয়েছে তা মেডিকেল পরীক্ষা ছাড়া নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। টীমের অপর সদস্য আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসাইন জানান, ৪ শিক্ষার্থী কিছুটা স্বাভাবিক রয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে তদন্ত রিপোর্ট  দেয়া হবে।


এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল হায়াতের কাছে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি আক্রান্ত শিশুদের হাসপাতালে নেয়া হয়েছে বলে দাবী করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ