• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন
প্রগতি চাকমা বেসরকারীভাবে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2018   Wednesday
হাজাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাদের লম্বা সারি। ইনসেটে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রগতি চাকমা।

হাজাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাদের লম্বা সারি। ইনসেটে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রগতি চাকমা।

বুধবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আনারস প্রতীক প্রগতি চাকমা ১৪ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

সন্ধ্যায় ভোট গনণা শেষে ফলাফলে বেসরকারীভাবে আনারস প্রতীক প্রগতি চাকমাকে বেসরকারীভাবে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়াম্যান হিসেবে ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ।


বেসরকারী ফলাফলে জানা যায়, নির্বাচনে কাপপিরিচ প্রতীক নিয়ে প্রণতি রঞ্জন খীসা পেয়েছেন ৮ হাজার ১৫ ভোট এবং দোয়াত কলম মার্কা প্রতীকে কল্পনা চাকমা পেয়েছেন ৪৩৬ ভোট। নির্বাচনে ২২ হাজার ৯৩৬ ভোট কাস্টিং হয়েছে এবং ভোট বাতিল হয়েছে ৩২৬ ভোট।


উল্লেখ্য,গেল ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় চেয়ারম্যানের পদ শুণ্য হলে নির্বাচন কমিশন নানিয়ারচর উপজেলা পরিষদের উপ নির্বাচন ঘোষনা করে। এ উপজেলায় মোট ভোটার রয়েছে ৩২ হাজার ৮৫৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭০০৭ ও মহিলা ভোটার রয়েছে ১৫,৮৪৬ জন।


নানিয়ারচর উপ-নির্বাচনে বুধবার ৮টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত ভোটাররা যে যার কেনেদ্র স্বতস্ফূর্তভাবে ভোটা প্রদান করেছেন। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কমে গেছে। নির্বাচন চলাকালে পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি মোতায়েন ছিল চোখে পড়ার মত। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রনতি রঞ্জন খীসা, প্রগতি চাকমা ও কল্পনা চাকমা প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে প্রনতি রঞ্জন খীসা স্বতন্ত্র প্রার্থী হলেও ইউপিডিএফ সমর্থিত প্রার্থী ও প্রগতি চাকমা এমএন লারমা জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী। তবে আওয়ামীলীগ ও বিএনপি থেকে কোন প্রার্থী দেয়নি।


এদিকে গতকাল নানিয়ারচর উপ-নির্বাচন চলাকালে হাজাছড়ি, ঘিলাছড়ি,বগাছড়ি পূর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী-পুরুষ ভোটাররা লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কমে গেছে। নির্বাচন চলাকালে পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি মোতায়েন ছিল চোখে পড়ার মত। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রনতি রঞ্জন চাকমা, প্রগতি চাকমা ও কল্পনা চাকমা প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে প্রনতি রঞ্জন খীসা স্বতন্ত্র প্রার্থী হলেও ইউপিডিএফ সমর্থিত প্রার্থী ও প্রগতি চাকমা এমএন লারমা জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী। তবে মূলধারার জাতীয় রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি থেকে কোন প্রার্থী দেয়নি। 


এদিকে চেয়ারম্যান প্রার্থী প্রণতি রঞ্জন খীসা(কাপপিরিচ) অভিযোগ করেছেন নির্বাচন চলাকালে প্রতিপক্ষের আনারস মার্কাার প্রার্থীর লোকজনেরা রতœসিংক কারবারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নানিয়ারচর উচ্চ বিদ্যালয়, তৈ চাকমা হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে তার পক্ষের ভোটারদের ভোট যেতে হুমকি ও ভয়ভীীত দেখিয়ে বাধা প্রদান করেছে। তবে আনরাস মার্কার প্রার্থী প্রগতি চাকমা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভোট চলাকালে কোন ভোটারকে হুমকি ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়নি। ভোট গ্রহন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।


তবে প্রগতি চাকমা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভোট গ্রহন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন ভোটারকে হুমকি ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ