• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সূর নিকেতনের শিল্পীদের হাতে নিজের জীবনী গ্রন্থ তুলে দিলেন একেএম মকছুদ আহমেদ

উচিংছা রাখাইন কায়েস : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2018   Monday

রাঙামাটির সাংস্কৃতিক সংগঠন সূর নিকেতনের শিল্পীদের হাতে তুলে দিলেন নিজের জীবনী নিয়ে প্রকাশিত বই সাংবাদিকতার পথিকৃৎ এ,কে,এম মকছুদ আহমেদ।

 

সোমবার বিকেলে দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ এই বই তুলে দেন।

 

তভলছড়িস্থ সুর নিকেতন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সময় গ্রন্থের লেখক ইয়াছিন রানা সোহেল, সূর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর, কবি মৃত্তিকাা চাকমা, গাজী টিভির প্রতিনিধি মিল্টন বাহাদুর, গ্রন্থের আলোকচিত্রী লিটন শীল’সহ শিল্পীবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সুর নিকেতন শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।


অনুষ্ঠানে এ,কে,এম মকছুদ আহমেদ বলেন, সেই আগেরকার সংস্কৃতি আর বর্তমান সংস্কৃতির মধ্যে অনেক তফাৎ দেখা যায়। আগেকার সংস্কৃতি কর্মকান্ড মানুষ মন থেকে উপভোগ করতো। এখন প্রায় সব অনুষ্ঠানে দেখা যায় সেই একই গান, একই নাচ পরিবেশন করে শিল্পীরা। এতে করে সঙ্গীত ও নৃত্যের ভক্তরা দিন দিন দেখা বা শুনার আগ্রহ হারিয়ে ফেলছে। তিনি আরো বলেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতগুলো ভক্তদের মাঝে পরিবেশন করতে হবে। তবেই ভক্তদের উপভোগের আগ্রহ বাড়বে।


তিনি বলেন, রাঙামাটিতে অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে যারা এ ধরনের এক ঘেয়ামী অনুষ্ঠান করে থাকে। যা মোটেই কাম্য নয়। এদিক দিয়ে সূর নিকেতন তাদের সাংস্কৃতিক কর্মকান্ডে অনেকটা ভিন্নতা এসেছে। নিত্য নতুর কথা ও সূরে সঙ্গীত ভক্তদের মাঝে পরিবেশন নতুন নতুন সঙ্গীত।


তিনি পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে বিশ্বের মাঝে তুলে ধরতে তার পত্রিকা তুলে ধরতে ও এখানকার সংস্কৃতিকে বেগবান করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে গ্রন্থটির লেখক ইয়াছিনা রানা বলেন, এই বইটিতে রয়েছে তথ্যবহুল লেখা। যে জ্ঞান দিয়ে পড়বে সে বুঝতে পারবে। একজন সংবাদকর্মী কিভাবে কষ্ট-সাধনা করলে একজন পথিকৃৎ ও চারণ সাংবাদিকের মর্যাদা পায় তা এই জীবনী গ্রন্থটি পড়লে বুঝতে পারবে। তাই বইটি পড়ে শিল্পীদের জ্ঞান অর্জনের পরামর্শ দেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ