• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় স্প্রীড বোট ডুবে ৩ জন নিখোঁজ, ১৪জন জীবিত উদ্ধার

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018   Saturday

লামায় ইঞ্জিন চালিত স্প্রীড বোট ডুবে ম্রো সম্প্রদায়ের ৩ জন নিখোঁজ রয়েছে। শনিবার বিকাল ৪টায় লামামুখ এলাকার পোপা খাল ও লামা খালের মোহনায় এই দূর্ঘটনা ঘটে।

 

নিখোঁজ ব্যক্তিরা হলেন, লামা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লাইল্লা পাড়ার পয়অং ম্রো এর ছেলে মেনপ্রে ম্রো (৩৫), একই ইউনিয়নের তাউ পাড়ার চিংক্রাত ম্রো এর ছেলে রেংপাং ম্রো (৪০) ও ফাইতং চিংকক পাড়ার লোলেক ম্রো (৫৫)। সে বর্তমানে নতুন লাইল্যা পাড়ায় শশুরবাড়িতে বসবাস করেন।

 

নৌকা যাত্রী নিয়ং ম্রো (১৩) বলেন, সাপ্তাহিক হাট লামা বাজার থেকে বাজার করে স্প্রীড বোটে করে বাড়ী যাচ্ছিলাম। লামা খাল আর পোপা খালের মেহনায়(মুখে) বোটটি আসলেই পানির ঘুর্নিপাকে পড়ে গেলে মূর্হুরতের মধ্য বোটটি ডুবে যায়। কিভাবে বাঁচে উঠেছি একমাত্র ভগবান জানে।

 

অন্যদিকে স্প্রীডবোট ডুবে যাওয়ার ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী মেনতাই ম্রো (৩৫), মংপুং ম্রো (৪০) ও সাংরাউ ম্রো (৪৫) বলেন, আমরা ১৬ জন মুরুং সম্প্রদায়ের লোক আর একজন মুসলিম সম্প্রদায়ের লোক ছিলো। আমরা ১৪ জন খালের পাড়ে উঠে আসতে পেরেছি। বাকী ৩ জনকে পাওয়া যাচ্ছেনা।

 

নৌকার মাঝি মো. শফিকুল ইসলাম বলেন, লামামুখ মাতামুহুরী নদীর নৌকা ঘাট হতে ১৭ জন যাত্রী নিয়ে পোপা খাল দিয়ে তাউ পাড়া যাচ্ছিলাম। লামামুখ ঘাট হতে ৫শত গজ দূরে মাতামুহুরী নদী ও লামা খালের মোহনায় নৌকা পৌঁছালে উজানের পানির ধাক্কায় নৌকা উল্টে যায়। এসময় ১৪ জন যাত্রী সাঁতার কেটে উঠে আসলেও বাকী ৩জন যাত্রী পানিতে ডুবে যায়।

 

লামা ফায়ার সার্ভিস উদ্ধার দলের লিডার বিশান্তর বড়ুয়া বলেন, লামামূখ দু`খালের মোহনায় স্প্রীডবোট ডুবে ৩ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চট্টগ্রাম হতে ডুবুরী আনার ব্যবস্থা করা হয়েছে।

 

এ ব্যাপারেরে লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ডুবে যাওয়া ব্যাক্তিদের উদ্ধারে চট্রগ্রাম থেকে ডুবুরি আনার ব্যবস্থা করা হয়েছে। আসলেই উদ্ধার অভিযান শুরু হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ