• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রুমায় প্রতিপক্ষের গুলিতে পিতা পুত্র নিহত, আহত ১

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018   Saturday

বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আরেক ছেলে গুলিতে আহত হয়েছে।

 

শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে পাইন্দু ইউনিয়নের পাইন্দু উজানী পাড়া বা গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষকে গুলি করে হত্যার পর ঘাটকরা পালিয়েছে। এ ঘটনায় এলাকায় এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।

 

রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা ও পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, পাড়া প্রধানের পদবী নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছিল। নিহত সাবেক পাড়া প্রধান ক্যঅংপ্রু মারমাকে পাড়া প্রধানের পদ থেকে সরানোর পর দায়িত্ব গ্রহন করেন বর্তমান ভারপ্রাপ্ত পাড়া প্রধান মংরেঅং মারমা। এতে ক্ষিপ্ত হয়ে নিহত ক্যঅংপ্রু মারমা’র বড় ছেলে মংরেঅং মারমা’র ছোট ভাই নুশৈমং মারমাকে গুলি করে হত্যা করেছে এমন জনশ্রুতি আছে। এ ঘটনায় ক্যঅংপ্রুসহ তার তিন ছেলে কারাভোগও করে। সম্প্রতি তারা জামিনে বেরিয়ে আসে। পাড়ার লোকজনের বরাত দিয়ে প্রতিনিধিরা জানান, পাড়ার লোকজনের মুখে শুনেছেন গত শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজনের গুলিতে তাদের মৃত্যু হয়েছে।


নিহত সাবেক পাড়া প্রধান ক্যঅংপ্রু মারমা ও ভারপ্রাপ্ত পাড়া প্রধান মংরেঅং মার্মা আত্মীয়তা সম্পর্কে মামা-ভাগিনা।
এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহত সাবেক পাড়া প্রধানের লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির পাশর্^বর্তী আরেক জায়গা থেকে ছেলের লাশ উদ্ধার করা হয়। গুলিতে আহত ব্যক্তিকে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বাম পায়ে গুলির আঘাতের চিহৃ রয়েছে।

 

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, প্রতিপক্ষের গুলিতে সাবেক পাড়া প্রধান (কার্বারী) ক্যঅংপ্রু মারমা (৬৫) ও তার ছেলে মংচাইহ্লা মারমা (২১) নিহত হয়েছে। আরেক ছেলে মংক্যহ্লা মারমা (২৫) আহত হয়েছে। তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য সন্ধ্যার দিকে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


ওসি আরো জানান, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে দুপক্ষের ক্ষমতার দ্বন্দের জেরে এমন ঘটনা ঘটেছে। গুলি করার পর ঘাটকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে। দেশিয় তৈরি বন্দুক দিয়ে তাদেরকে গুলি করা হয়েছে। ঘাটকদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।  শুক্রবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে তাদেরকে গুলি করে বলে ধারণা করা হচ্ছে।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ জুলাই পাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নিহত ক্যঅংপ্রু কার্বারী’র বড় ছেলে হ্লাসিংমং মারমা (৩২) বর্তমান ভারপ্রাপ্ত কার্বারী মংরেঅং মারমা’র ছোটভাই নুশৈমং মারমাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় নিহত কার্বারী ক্যঅংপ্রু মারমা ও তার তিন ছেলেসহ চারজনই জেলে ছিল। চলতি বছরের গত ৩১জুলাই মাসে তারা জামিনে বেরিয়ে আসে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ