• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

নানিয়ারচর থেকে ৩ গ্রামবাসীকে অপহরনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018   Saturday

রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরের টিএন্ডটি বাজার এলাকা থেকে শনিবার ৩ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)। এ অপহরণের ঘটনায় ইউপিডিএফ প্রতিপক্ষ এমএন লারমা গ্রুপের জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করলেও জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রদান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গতকাল দুপুরের দিকে উপজেলা সদরের টিএন্ডটি বাজার এলাকায় হানা দিয়ে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তিন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন পাতাছড়ি গ্রামের বাসিন্দা রিপন চাকমা(২৬) পিতা-নতুন চন্দ্র চাকমা ও বড়পুল পাড়ার বাসিন্দা ত্রিদীপ চাকমা(২৮), পিতা- মৃত নৃপেন্দ্র চাকমা ও দীপংকর চাকমা(২৪), পিতা- মধুসুদন চাকমা।


প্রেস বার্তায় আরো বলা হয়, গত মাসে নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাসহ ২০ গ্রামবাসীকে অপহরণের পরও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় বারবার এ ধরনের অপহরণের ঘটনা সংঘটিত হচ্ছে।


প্রেস বার্তায় অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপহৃত তিন গ্রামবাসীদের উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।


এদিকে এমএন লারমা গ্রুপের জেএসএসে’র কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধকার ত্রিপুরা এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, এ অপহরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যভাবে দোষারোপ করা হয়েছে। তবে এ ঘটনায় তার দল জড়িত নয়। যদি ঘটেও থাকে তাহলে অন্য কেউ ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় তার দলের কোন প্রকার সংশ্লিতা নেই।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানিয়েছেন অপহরনের বিষয়টি লোকমুখে শুনেছি তবে এখনো কেউই অভিযোগ করতে থানায় আসেনি।


উল্লেখ্য, গেল ৪ জুলাই মাসে দুজন, ৮ জুলাই ১৬ জন, ১৯জুলাই সাবেক উপজেরা পরিসদের চেয়ারম্যান প্রীতিময় চাকমা ও ২৪ জুলাই ছায়াধন চাকমা নামে একজন গ্রামবাসী অপহৃত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ