• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2018   Tuesday

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭)মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজউেপজেলা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় চাকমা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ওয়ারেন্ড অফিসার, ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম।

 

টুর্নামেন্টে উপজেলার আটটি দল অংশ নিয়েছে। এর মধ্যে উপজেলায় সব চেয়ে শক্তিশালী জুরাছড়ি ইউনিয়নের কুসুমছড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব ও ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়।


উদ্বোধনের পর কুসুমছড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব বনাম ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে কুসুমছড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবকে ০-১ গোলে পরাজিত করে ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, আটটি দল থেকে সব চেয়ে বেষ্ট খেলোয়ার বাছাই করে উপজেলা ফুটবল টিম গঠন করা হবে। এই টিম আগামী ১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে রাঙামাটিতে নানিয়াচরের সাথে খেলবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ