• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিলাইছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2018   Wednesday

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট  (অনুর্ধ্ব-১৭)ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কেংড়াছড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিলাইছড়ি স্টেডিয়ামে আয়োজনে খেলায় বিলাইছড়ি ইউনিয়ন বনাম কেংড়াছড়ি ইউনিয়ন অংশ গ্রহণ করে। টান টান উত্তেজনাকর ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে উভয় পক্ষ দুটি করে গোল হজম করে। এ অবস্থায়  খেলা  ২-২ গোলে ড্র হওয়ায় ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত পেনাল্টি শোটে কেংড়াছড়ি ইউনিয়ন বিলাইছড়ি ইউনিয়নকে ৭-৫ ব্যবধানে পরাজিত করে কেংড়াছড়ি ইউনিয়ন চ্যাম্পিয়নশীপ অর্জন করে।

 

এসময় খেলা উপভোগ করার জন্য উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসিফ ইকবাল,উপজেলা আ’লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক এস,এম শাহীদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা ও কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা। এবং আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা খেলোয়ারের মাঝে ট্রপি তুলে দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ