• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়ায় ফুটবলে কাদেরী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2018   Saturday

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে ৪৭ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।

 

শনিবার কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ট্রাইবেকারে ৪-২ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে রাংগামাটি জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।

 

এদিকে বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়। হ্যান্ডবলে বালক বিভাগে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৪-৩ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অপরদিক হ্যান্ডবলে বালিকা বিভাগে শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয় ২-০ গোলে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়।

 

 খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্ট এর সভাপতি কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।  এতে  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো: নুর,কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে ফাইনাল খেলা পরিচালনা করেন কল্যান তনচংগ্যা, সহকারী হিসেবে ছিলেন আব্দুল কাদের এবং সেতু মারমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ