• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2018   Sunday

রোববার কাপ্তাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্পকাপ ফুটবল টূর্নামেন্ট (অণূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংচুইনছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,  কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।

 

এসময় উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব বির্দশন বড়ুয়া, কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু, নির্বাহী সদস্য নুর নবী সফু সহ ক্রীড়া সংস্হার সদস্যরা, জনপ্রতিনিধি এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্হিত ছিলেন।

 

 উদ্বোধনী প্রথম খেলায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ২-০ গোলে ৪ নং কাপ্তাই ইউনিয়নকে পরাজিত করে। প্রথম খেলার রেফারি ছিলেন কল্যান তনচংগ্যা এবং সহকারী রেফারি ছিলেন বিজয় মারমা ও সেতু মারমা।

 

এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় ৩ নং চিৎমরম ইউনিয়ন ৩-০ গোলে ২ নং রাইখালী ইউনিয়নকে পরাজিত করে। এই খেলার রেফারি ছিলেন মাহাবুব হাসান বাবু, সহকারী রেফারি কল্যান তনচংগ্যা ও কাজী আসাদুর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ