• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2018   Sunday

রোববার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ১-২ গোলে লুলাংছড়ি ইয়ং ইউনিটি ক্লাবকে পরাজিত করে শিরোপা লাভ করেছে ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়।

 

উপজেলা মাঠে আয়োজিত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শোফালী দেওয়ান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) মোঃ মাহাবুব, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমাসহ সরকারী কর্মবর্তারা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতির বক্তব্যে বলেন, ক্ষুদে এই ফুটবলারদের একটু সহযোগীতা প্রদান করা গেলে দেশের এক নক্ষত্র খেলোয়ার হতে পারবে।

 

উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) গেল ৪ সেপ্টেম্বর জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয়। এতে ৮টি দল অংশ গ্রহন করেন। এই আটটি দল থেকে উপজেলা পর্যায়ে গঠিত খেলোয়ার বাছাই উপ-কমিটি ১৮ জন খেলোয়ার বাছাই করা হয়। বিজয়ী এই দলটি আগামী ১২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে নানিয়াচরের সাথে খেলবে। ওই দিন খেলা উপোভোগ করতে জুরাছড়িবাসীকে যাতায়াতের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার পক্ষ থেকে একটি লঞ্চ ঘোষনা দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ