• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

ত্রৈমাসিক বোধিধারা পত্রিকার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018   Monday

মধূ পূর্ণিমা উপলক্ষে সোমবার রাঙামাটি থেকে প্রকাশিত ত্রৈমাসিক বোধিধারা পত্রিকার সেপ্টেম্বর মাসের প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।


রাঙামাটি রাজবন বিহারের দেশনালায় প্রাঙ্গণে বৌদ্ধ সংগঠন ত্রিশরণ ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক ‘বোধিধারা’ পত্রিকা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এসময় বোধিধারা প্রকাশনার প্রতিষ্ঠাতা, বোধিপুর বন বিহার অধ্যক্ষ শ্রীমৎ জিনবোধি মহাস্থবিরসহ নিগিরা রতন চাকমা, সুকান্ত চাকমা, অনুময় চাকমা, করুণা সিন্দু তংচঙ্গ্যা প্রমূখ পূণ্যার্থীরা উপস্তিত ছিলেন।


অনুষ্ঠানে শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির বলেন, দীর্ঘ ১০ বছরে অতিক্রম হয়ে গেলেও আরো অনেক কিছু করার বাকি রয়েছে। সকলের মতামত ও ইতিবাচক বিষয়ভিত্তিক লেখনীর মাধ্যমে এগিয়ে যেতে হবে। ধর্মের প্রশিক্ষণ ঠিকে থাকতে হলে ধৈয্যের্র সাথে কাজ করতে হবে। অনেক বাধা-বিঘœ পার করতে হবে। সামান্য বাঁধাতে পিছপা হলে চলবে না।


তিনি আরো বলেন, বোধিধারা পত্রিকা মূলত বৌদ্ধ ধর্মীয় ব্যাখ্যা তথা দিক নির্দেশনার আলোকে সমাজ ব্যবস্থার মধ্যে ইতিকাচক ও কাঙ্খিত মূল্যবোধ যুক্ত করে প্রকাশিত হচ্ছে যা বৌদ্ধ সমাজে বোধিধারার ভূমিকা অপরিসীম।

 

ত্রিশরণ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বোধিপুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনবোধি মহাথেরো বলেন, বৌদ্ধ জগতে শান্তি ও সংহতির বার্তা নিয়ে শুভ মধূ পূর্ণিমার আগমন ঘটে। প্রতি বছরের এবছরেও এসছে। বৌদ্ধ হিসেবে মধূ পূর্ণিমার  শ্বাশ্বত আবেদন সকল বৌদ্ধদের অন্তরে প্রত্যয় শীল ও চেতনা জাগায়। সকল বাঁধা বিপত্তি,দুঃখ হতাশা ও অনৈক্যের বাঁধ ভেঙে শান্তি ও সংহতি গড়ার প্রেরণা লাবে বৌদ্ধ সমাজ সংস্কৃতি ধণ্য হয়ে ওঠে। বৌদ্ধ মতে এটাইতো পূর্ণিমা উদযাপনের শ্রেষ্ঠ অর্জন বলে মনে করেন।


তিনি আরো বলেন, বুদ্ধ বলেছেন- ‘সুখা সংঘসস্ সামগিগ্, সমগ্গানং তপো সুখো’ অর্থাৎ সংঘের সমন্বয়-চেতনা এবং সমন্বিত প্রয়াস সুখাবহ। বুদ্ধের পথে চলতে গেলে সকল ভেদ,বুদ্ধি,অহমিকা,দম্ভ চেড়ে, ক্ষমা, সহনশীলতা ও সহানুভূতির পথ বেছে নেওয়া উচিত।


উল্লেখ্য, বৌদ্ধ সমাজ, সাহিত্য,ধর্ম ও সাংস্কৃতিক গবেষণায় নিবেদিত ‘বোধিধারা’ নামক ত্রৈমাসিক বৌদ্ধ পত্রিকাটি ২০০৭ সালের প্রবারণা পূর্ণিমা তিথিতে প্রথম প্রকাশিত হয়। দীর্ঘ ১১ বছর যাবৎ প্রতিষ্ঠাতা ও প্রকাশক ভদন্ত শ্রীমৎ জিনবোধি মহাথেরোর সার্বিক নির্দেশনায় প্রধান উপদেষ্টা হিসেবে ভদন্ত শ্রীমৎ বুদ্ধদত্ত ভিক্ষু, প্রধান পৃষ্টপোষকতায় চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, সম্পাদক মন্ডলীর সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা ( অবঃ উপসচিব), সম্পাদক সঞ্জয় চাকমা ও সহযোগী সম্পাদক ইন্টুমনি তালুকদার সহ অন্যান্য দাতাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বোধিধারা পাবলিশিং বোর্ডের প্রকাশনাটি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ