• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাংলাদেশ কারাতে ফেডারেশনের উর্ধ্বতন নেতৃবৃন্দের রাঙামাটি সফর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2018   Wednesday

চট্টগ্রাম বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ আয়োজন করার লক্ষ্য বাংলাদেশ কারাতে ফেডারেশন (বিকেএফ) এর উর্ধ্বতন নেতৃবৃন্দ সম্প্রতি রাঙামাটি জেলায় সফর করেছেন।

 

সফরে নেতৃত্ব দেন বিকেএফের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মহোদয়। এসময় সফরকারী দলের ছিলেন বিকেএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেনসী মোয়াজ্জেম হোসেন সেন্টু, ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক  শাহজাদা আলম, চট্টগ্রাম জেলা কারাতে কমিটি’ন ভাইস চেয়ারম্যান শিহান রতন তালুকদার, যুগ্ন সম্পাদক  তুলু উশ শামস  এবং সাফ স্বর্ণ জয়ী সেনসী  জ উ প্রু মারমা প্রমুখ।

 

পরে সফররত দলটি কুমার সুমিত রায় জিমনেসিয়ামে যান। সেখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান ও সিনিয়র সহ সভাপতি সুনীল কান্তি দে সহ ফুরোমোন জুডো কারাতে এসোসিয়েশন এর ক্ষুদে কারাতে অনুশীলনকারীরা।

 

ফুরোমোন জুডো কারাতে এসোসিয়েশন এর প্রধান প্রশিক্ষক সেনসী যশস্বী চাকমা’র সঞ্চালনায় ক্ষুদে কারাতে ছাত্র-ছাত্রীরা কারাতের কিছু কলা কৌশল প্রদর্শন করে এবং মিজ জ উ প্রু মারমাও ছাত্র-ছাত্রীদের সংক্ষিপ্তাকারে কারাতের কিছু কৌশল শিখিয়ে দেন।

 

বক্তব্য দেন বিকেএফের ভাইস প্রেসিডেন্ট শাহজাদা আলম এবং সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা। জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সুনীল কান্তি দে উপস্থিত অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

 

এসময় বিকেএফের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা উপস্থিত সকল কারাতে শিক্ষার্থী, অভিভাবকসহ উপস্থিত সকলের উদ্ধেশ্যে কারাতের উপকারিতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি এ এলাকায় কারাতের প্রচার, প্রসার এবং মান উন্নয়নে কাজ করে যাবেন আমা ব্যক্ত করেন।

 

পরে সফরকারী দলটি জেলা ক্রীড়া সংস্থার জন্য কারাতের উপকরণ উপহার দেন এবং কিছু দিনের মধ্যে ১টি কারাতের ম্যাট ও পাঠাবেন বলেও কথা দেন।

 

বিকালে জেলা ক্রীড়া সংস্থা’র সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় কারাতের সম্ভাবনা নিয়ে বিশদভাবে আলোচন এবং আগামী ২০১৯ সালের জানুয়ারী মাসের শেষভাগে রাঙামটিতে চট্টগ্রাম বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ