• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বুধবার থেকে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018   Monday

দীর্ঘ চার বছর পর আগামী বুধবার থেকে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হচ্ছে। মাস ব্যাপী এ লীগ পদ্ধতিতে খেলোয় ১২টি ক্লাব অংশ নিচ্ছে।

 

সোমবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার আলমগীর কবীর এ ঘোষনা দেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল। দীর্ঘ চার বছর পর জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্ব নেয়ার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আর্থিক সহযোগিতায় এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ ফুটবল লীগ আগামী বুধবার মনোজ্ঞ  নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, এ ফুটবল লীগের মূল উদ্দেশ্য হচ্ছে  এ অঞ্চলের তৃণমূল পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলোয়াড়দের তুলে এনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উপস্থাপন করা।  বিশেষ করে এ অঞ্চলের  ফুটবল খেলোয়াড়রা শারীরিক কাঠামো দিক থেকে সমতল অঞ্চলের  চেয়ে অনেক এগিয়ে। যার কারণে এই ফুটবল লীগের এ অঞ্চলের খেলোয়াড়দের উপস্থাপন করা মূল উদ্দেশ্য।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, জলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ১২টি প্রথম বিভাগ ফুটবল ক্লাব অংশ গ্রহন করছে। জেলার দশ উপজেলার প্রত্যান্ত এলাকার ফুটবল খেলোয়াড়রা এই ফুটবল লীগে অংশ গ্রহন করার সুযোগ রয়েছে।

 

অংশ গ্রহনকারী ক্লাবগুলো হল, ছদক ক্লাব, উইন ষ্টার ক্লাব,ইয়ত স্পোটিং ক্লাব, রাইজিং ষ্টার স্পোটিং ক্লাব, মোহামেডান স্পোটিং ক্লাব, প্রতিভা ক্লাব, ব্রাদার্স স্পোটিং ক্লাব,সবুজ সংঘ ক্লাব, সৃজন স্পোটিং ক্লাব, আবাহনী ক্রীগা চক্র, জেলা মুকুল ফৌজ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কর ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ পর্যায়ের খেলায় ছদক ক্লাব বনাম উইন ষ্টার ক্লাবের মধ্যকার অুনষ্ঠিত হবে।  প্রথম রাউন্ডে গ্রুপ পর্যায়ে এবং দ্বিতীয় রাউন্ডে সুপার লীগ পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সন্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুন দেওয়ান, মামুনুর রশীদ, সাধারন সম্পাদক মোহাম্মদ শফিউল আজমসহ সংস্থার কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ