• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে যুবদল নেতার উপর হামলা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2018   Thursday

কাপ্তাই উপজেলা যুবদলের নেতা মোঃ ইমাম উদ্দিনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত  করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে দাবী করেছেন আহত যুবদল নেতার বোন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় ৮ টায় কাপ্তাই বাঁশকেন্দ্র এলাকায়। 

 

 কাপ্তাই উপজেলা  পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জানান, আহত ইমাম উপজেলা যুবদলের রাজনীতির সাথে জড়িত এবং আগামী কমিটি নির্বাচনে সাধারন সম্পাদক পদপ্রার্থী।

 

আহতের আত্বীয়-স্বজনদের দাবী ঘটনার দিন রাতে মোঃ সেলিমের নেতৃত্বে মোঃ রিপন ও মোশাররফসহ কয়েকজন মিলে লাঠিসোটা ও লোহার রড দিয়ে ইমাম উদ্দিনের উপর  অতর্কিত হামলা চালায় । তার চিৎকারে  আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হামলাকারীরাও যুবদলের রাজনীতির সাথে জড়িত এবং তারা একে অপরের আত্মীয় স্বজন বলে স্থানীয়রা জানায়।

 

এদিকে, হামলার ঘটনার কয়েকঘন্টা আগে আহত ইমাম উদ্দিন প্রতিপক্ষ সেলিমের উপর হামলা চালায় বলে জানা গেছে। এরপরই সেলিম তার সহযোগীদের নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পাল্টা হামলা চালায় ইমাম উদ্দিনের উপর।

 

কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর ঘটনার খবর পেয়েছেন জানিয়ে বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি থানায়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ