• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঙ্গালহালিয়া উচচ বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অবৈধ গাছ কর্তন অভিযোগ

চাউসিং মারমা,রাজস্থলী : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2018   Monday

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে লক্ষাধিক টাকার অবৈধ গাছ কর্তনের অভিযোগ করেছে কমিটির একাংশ ও বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান।



৩নম্বর বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা অভিযোগ করে জানান, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়টি কয়েক দশক আগে এমপিও ভুক্ত হয়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমান পরিচালনা কমিটির কতিপয় ব্যক্তি অর্থ প্রলোভন ও ক্ষমতা অপব্যবহার প্রচেষ্টায় এধরনে কর্মকান্ড চলছে।


উপজেলা প্রশাসনে শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিরা জানান, সরকারী বিধিমালাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এ ধরণের জ্ঞান কান্ডহীন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।


এদিকে,বিদ্যালয় ম্যানেজিং কমিটির একটি অংশ আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি পুলক বড়ুয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিতভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানিয়েছেন।


তবে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী জানান, ফ্যাসিলিটেটর বিভাগে অর্থায়নের একটি নতুন ভবন করা হবে। সুতরাং সময় অভাবে কারণে বন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেয়ার সম্ভব হয়নি। তিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির রেজুশেলন অনুমোদন কথা স্বীকার করেন।


রাইখালী রেঞ্জের বাঙ্গালহালিয়া ষ্টেশন কর্মকর্তা জানান, স্থানীয় অভিভাবক ও কর্তৃপক্ষ নির্দ্দেশ অনুসারে বর্তমানের কর্তনকৃত গাছগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে। তবে, স্থানীয় আরো অভিযোগ কিছু গাছ টুকরা ইতিমধ্যে বিক্রি করে ফেলেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের বলেন, লিখিত অভিযোগ প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক আইনি ব্যবস্থা নিতে চিঠি প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ