• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কর্ণফুলীতে নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2018   Thursday

কর্নফুলি নদীতে গোসল করতে গিয়ে রিয়া আক্তার(৭) নামে এক শিশু কর্নফুলি নদীতে তলিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে  বুধবার দুপুরে কর্ণফুলী নদীর চিৎমরম কিয়াং ঘাটে। সে কিয়াং ঘাটের চা- দোকানী ওবাইদুল্লার শিশু কন্যা।

 

নিখোঁজ রিয়ার পিতা ওবাইদুল্লা  ও মা রুবি আক্তার  জানান, দুপুরে মেয়ে রিয়া কর্নফুলি নদীতে একা গোসল করতে নামে। অনেক খোঁজাখুজির পর মেয়েকে কোথাও না পেয়ে নৌ- বাহিনীকে খবর দেওয়া হয়।এদিকে, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল,  কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,  চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসা অং মারমা, ইউপি সদস্য সজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরইমধ্যে নৌ- বাহিনীর লেফটেনেন্ট কবিরের নেতৃত্বে নৌ ডুবুরি দল রাত প্রায় ৮ টা পর্যন্ত টানা কর্নফুলি নদীর আশেপাশে উদ্ধার তৎপরতা চালালেও নিঁখোজ রিয়া আক্তারকে খুঁজে পায়নি।

 

উদ্ধার অভিযানে তদারকিতে আসা কাপ্তাই নৌ -বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের নির্বাহী কর্মকর্তা কমান্ডার হুমায়ন জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল হতে আবারোও উদ্ধার তৎপরতা চালানো হবে।  কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এবং ইর্উপি সদস্য সজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নদীর তীরে বসবাসকারী সকলকে তাদের শিশুদের ব্যাপারে যত্নবান হতে হবে, নইলে এধরনের দূর্ঘটনা আরোও ঘটতে পারে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ