• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে হোটেল কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2018   Saturday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শনিবার সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় আব্দুল হালিম(২৬) নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ জানায়, হোটলে কর্তৃপক্ষে কাছ থেকে খবর পেয়ে শনিবার ১১টার দিকে শহরের রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাস লাগানো অবস্থায় আব্দুল হালিম নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মৃত দেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবক শহরের বনরুপার ফরেষ্ট কলোনীর বাসিন্দা মৃত আব্দুল রশিদের ছেলে।

 

এদিকে, পারিবারিক কলহের জেরে আত্নহত্যা বলা হলেও তা রহস্যজনক বলে দাবী করেছেন নিহতের স্বজনরা। নিহতের বড় বোন রাশেদা বেগম দাবী করেছেন, তার ভাই মারা যাওয়ার ঘটনার পিছনে অনেক রহস্য থাকতে পারে, যা সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করা সম্ভব।


আল-হেলালের আবাসিক হোটেলের ম্যানেজার রমিজ উদ্দীন জানান, গেল ২৫ অক্টোবর নিহত আব্দুল হালিম হোটেলের ২৫ নন্বর কক্ষ ভাড়া নেন। গতকাল শনিবার কক্ষ থেকে বের না হওয়ায় অনেক ডাকাডাকির পর তার সাড়া না পাওয়ায় পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক জানান, ওই যুবকের মৃত দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে যাবতীয় রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে জানা যাবে সেকি আসলে আত্নহত্যা করেছে কিনা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ