• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির থেগামুখে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
পার্বত্য সীমান্তে অপরাধ দমনে বিজিবি-বিএসএফের পারস্পারিক সহায়তার ঐকমত্য

স্টাফ রিপোর্টর/বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2015   Thursday

বিজিবি ও বিএসএফের মধ্যে পার্বত্য সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে পারস্পরিক সহায়তা ও অধিকতর তৎপরতার উদ্যোগের ঐকমত্য হয়েছে।

 

বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী  থেগামুখ এলাকায়  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কমান্ডার পর্যায়ে সীমান্ত অনুষ্ঠিত সন্মেলনে এ ঐকমত্য হয়। এসময় সন্মেলনে বিজিবি-বিএসএফের মধ্যে একটি জেআরডি (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স) স্বাক্ষরও করা হয়েছে। 

 

বাংলাদেশ এবং ভারতের মিজোরাম সীমান্তবর্তী বিজিবির বরকল উপজেলার থেগামুখ বিওপিতে অনুষ্ঠিত সন্মেলন বৃহস্পতিবার সকাল ১থেকে ১২টা পর্যন্ত দু’ঘন্টাব্যাপী সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্শেরনে বিজিবির রাঙামাটির সেক্টরের পক্ষে নেতৃত্বে ছিলেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. শওকত ওসমান এবং খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. সাজ্জাদ হোসেন।

 

এছাড়া ১, ১৯, ২২, ২৫, ৩৯ ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়করা ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে যোগ দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার জেনারেল উদয় পাঠানিয়ার নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেয়। ভারতীয় প্রতিনিধি দল থেগামুখ বিওপিতে এসে পৌঁছায় সকাল প্রায় পৌণে ৯টার দিকে। বিজিবির সদস্য ভারতীয় প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানোর পর সম্মেলন শুরু হয় ঠিক ১০টায়। সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলে ৯৯, ১৬২ ও ১৮১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

 

সম্মেলন শেষে বিজিবির রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. শওকত ওসমান এবং বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার জেনারেল উদয় পাঠানিয়া যৌথ এক সংবাদ সন্মেলনে  উপস্থিত সাংবাদিকদের জানান, সম্মেলনে উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দূপূর্ণ পরিবেশে ফলপ্রসু আলোচনা হয়েছে।

 

 

ওই সময় পার্বত্য সীমান্ত এলাকায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় মাদকদ্রব্য চোরাচালান ও সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্ত এলাকায় নিয়মিত উন্নয়ন ও মেরামত কাজ বাঁধাহীনভাবে সম্পন্ন করা, উভয় দেশের দুস্কৃতিকারী ও সন্ত্রাসীদের আশ্রয় ও তৎপরতা বন্ধের উদ্যোগ নেয়া এবং পারস্পারিক আস্থা বাড়ানোর উপায় নিয়ে প্রাণবন্তু আলোচনা হয়।

 

এছাড়া অপর এক প্রশ্নে উভয় দেশের বাণিজ্য প্রসার ও অর্থনৈতিক সুবিধা গড়ে তোলার লক্ষে থেগামুখে একটি সীমান্তহাট চালুর ব্যাপারে উভয়ে যৌথ প্রচেষ্টা চালানোর কথা ব্যক্ত করেন বিজিবি-বিএসএফ কর্মকর্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ