• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2015   Sunday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

 

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ধোধক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের পরিচালনায় ও সংগঠনের সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য প্রচার সম্পাদক রফিকুল মাওলা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেবুন্নেসা রহিম, জেলা আওয়ামী-মৎস্যজীবিলীগের আহবায়ক উদয়ন বড়–য়া, জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম সাইদুল, শহর শ্রমীকলীগ নেতা সমীর দে, শহর আওয়ামী-মৎস্য জীবিলীগের সাধারন সম্পাদক শ্যামল দেব প্রমূখ।

আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতার দ্বিতীয় দিনে চারটি গ্রুপের কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে তাদের মনোমুগ্ধকর কবিতা ও নৃত্য পরিবেশন করে। ১৭ মার্চ বিকেলে কলেজ গেইট আমানতবাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য্য এলাকায় দুদিন ব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগীদের পুরস্কার বিতরন করা হবে। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন    স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বুদ্ধিজীবিরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্ঠা নিখিল কুমার চাকমা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ,বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।  এদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর সঠিক নির্দেশনার কারনেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিশ্বের বুকে আজ যে বাংলাদেশ মাথা উচুঁ করে দাড়িয়ে আছে তার অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশের গৌরবময় একটি ইতিহাস থাকার পরেও স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃতির কাজে লিপ্ত । তাই ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরও বলেন,স্বাধীনতার  ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, কারন ভবিষ্যৎ প্রজন্মই দেশের আগামীদিনের কান্ডারী। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে পারলে এদেশের ইতিহাস তারা জানতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ