• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পানছড়িতে ইপসা-শো প্রকল্পের
পানছড়িতে মা, শিশু ও কিশোরী-কিশোরী স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সফল অবদানে সন্মাননা

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2018   Monday

সোমবার খাগড়াছড়ির পানছড়িতে মা, শিশু ও কিশোরী-কিশোরী স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সফল অবদানের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার বিতরন ও সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা হল রুমে আয়োজিত ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন,  ইপসা-শো প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ শাহ আলম।

 

পরিবার পরিকল্পনা, খাগড়াছড়ির উপ-পরিচালক বিপ্লব বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোহিদুল ইসলাম, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরা, পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা,পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরন ত্রিপুরা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান কালাচাদঁ চাকমা, উল্টাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা ইপসা’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, বিলাস সৌরভ বড়–য়া, টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান, ইপসা’র কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা, আব্দুল কাদের, বিউটি চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠানে পানছড়ি উপজেলায় সফল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ,ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি গ্রুপ, পিয়ার এডুকেটর, চেইঞ্চ মেকার সদস্য, পরিবার কল্যান পরিদর্শিকা, নারী ও পুরুষ কমিউনিটি হেলথ ওয়ার্কার, সিএসবিএকে পুরষ্কার ও সন্মাননা প্রদান করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে ১০জন দুস্থ্য প্রসুতি মাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিরাপদ প্রসব সেবার খরচ বাবদ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোঃ শাহ আলম বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহ  স্বাস্থ্য সেবায় যেভাবে এগিয়ে আসছে তা আমাদের সকলকে কাজে লাগাতে হবে। পশ্চাদপদ পার্বত্য এ এলাকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকারী-বেসরকারী সকলে সন্মিলিতভাবে কাজ করলে আগামীতে মাতৃমৃত্যুর হার শূণ্যের কোটায় নিয়ে আসা যাবে। এ জন্য বাড়ীতে ডেলিভারী না করে স্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারির উপর গুরুত্ব দিতে হবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে শতভাগ ডেলিভারী নিশ্চিত করা গেলে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মও সুস্থ থাকবে।

 

তিনি আরো বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহও বিরাট ভুমিকা পালন করে যাচ্ছে। সকলে সন্মিলিত ভাবে উন্নয়ন কর্মকান্ডের সুফল প্রত্যন্ত এলাকায় পৌছে দিতে হবে। তিনি ইপসা’র উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করে বলেছেন পানছড়িসহ পার্বত্য এলাকার প্রত্যন্ত এলাকায় ইপসা যেভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে এতে সকলকে সহযোগীতা করতে হবে। তিনি পানছড়ি উপজেলাকে স্বাস্থ্য সেবায় বাংলাদেশের মডেল হিসেবে তৈরী করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

 

পরিবার পরিকল্পনা, খাগড়াছড়ির উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার বলেন, ইপসা’র সাথে আমার যেন আতœার সর্ম্পক। ইপসা পানছড়ি উপজেলাসহ প্রত্যন্ত এলাকায় যে সকল উন্নয়ন কাজ করে যাচ্ছে তা এ এলাকার জন্য স্বরনীয় হয়ে থাকবে। তিনি যে কোন ক্ষেত্রে সবসময় ইপসা’র সাথে থাকবেন বলে আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ