• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2018   Wednesday

বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার খাগড়াছড়ি ২৯৮ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। 

 

আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দোস্ত মোহাম্মদ চৌধুরী, নুরন্নবী চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে বিএনপির পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনজন। তারা হলেন জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া, বিএনপি নেতা সমীরণ দেওয়ান ও জেলা বিএনপি‘র যুগ্ন সম্পাদক ওয়াদুদ ভূইয়ার ভাতিজা শহিদুল ইসলাম ভূইয়া।


এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। তিনি জাতীয় পাািটর প্রেডিয়াম সদস্য।


এছাড়া খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা। তবে এই দুজনের কেন্দ্রীয় আওয়ামীলীগের কোন মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। খাগড়াছড়ি জেলা গণ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী।


অন্যদিকে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য সাচিব চাকমা ও নতুন কুমার চাকমা। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার গাজী মনোনয়ন ফরম জমাদেন।


খাগড়াছড়ি জেলার রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুর ইসলাম জানান ২৯৮ নং খাগড়াছড়ি আসনের আওয়ামীলীগের তিন জন বিএনপির তিন জন গণ ফোরামের একজন, ইসলামী আন্দোলনের একজন ,জাতীয পাটি একজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামীলীগের দুই প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম নেই। তিনি আরো জানান সবাই নির্বানী আচারন বিধি মেনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ