• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2018   Wednesday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি ২৯৯ নং আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার উৎসব মুখর পরিবেশে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের ১ জন, বিএনপির ২ জন, জনসংহতি সমিতির ২জন, ইউপিডিএফের ২ জন, জাতীয় পার্টির ১ জনসহ মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

 

সকাল থেকে বিকাল পর্ষন্ত বিভিন্ন সময়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের কাছে আওয়ামীলীগের প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার, বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, বিএনপির সদস্য ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ঊষাতন তালুকদার এমপি, জনসংহতি সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, জাতীয় পার্টি থেকে এ্যাডভোকেট পারভেজ তালুকদার, স্বতন্ত্র প্রার্থী ও ইউপিডিএফের নেতা সচিব চাকমা, স্বন্ত্র প্রার্থী ও ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক শান্তি দেব চাকমা, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ জসিম উদ্দিন,বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির জুই চাকমা, স্বতন্ত্র প্রার্থী আশীষ দাশগুপ্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা অমর কুমার দে(স্বতন্ত্র)।


জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল এ,কে,এম মামুনুর রশিদ জানান, এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে ১২ জন প্রার্থীই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ