• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বরকলে ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2018   Wednesday

রাঙামাটির বরকল বাজারে ইসলাম ধর্মালম্বীদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বাজার প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মাহফিলের প্রধান ওয়ায়েজিন হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ প্রদান করেন, চট্টগ্রাম রাঙ্গুনীয়ার খাটাখানী শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ তাহেরী।


মাহফিলে বরকল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাঙামাটির পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী,এতে বিশেষ অতিথি ছিলেন বরকল মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফজল আহম্মদ খান এবং বরকল কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম।


এসময় মাহফিলে মরিয়ম নগর আমিরিয়া পাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন আল কাদেরীর সঞ্চালনায় ২ নং বরকল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আবু বক্কর বরকল কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ জাফর সওদাগর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াসিম, ব্যবসায়ী মোঃ ইদ্রিছ,ব্যবসায়ী মোঃ কামাল ও ব্যবসায়ী মোঃ ইলিয়াছ সওদাগর সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ