• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিএনপি’র প্রার্থী মনি স্বপন দেওয়ানের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে পাহাড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে জোরালো পদক্ষেপ নেবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2018   Monday

বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান বলেন বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে পাহাড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার পাশাপশি পাহাড়ে এই সমস্যাকে মাথায় রেখে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কিভাবে করা যায় তার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।

 

রাঙামাটি পার্বত্য ২৯৯নং আসনের বিএনপির প্রার্থী ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান সোমবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।


অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে এ আসন অবশ্যই জয়ী হবে বলে আশা ব্যক্ত করে মনি স্বপন দেওয়ান তিনি আরো বলেন,আসন্ন সংসদ নির্বাচনে জেলা বিএনপির মধ্যে কোন কোন্দল নেই, এখন সবাই ঐক্যবদ্ধ। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এই নির্বাচন আন্দোলনের একটি অংশ। তাই নির্বাচনে বিএনপিকে হতে হবে।


জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম, সিনিয়র জেলা যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড, মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম, যুবদলের সভাপতি মোহাম্মদ শাকিল,জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মোঃ সায়েমসহ সংগঠনের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ