• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটিতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2018   Wednesday

রাঙামাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র জেলা পর্যায়ে বুধবার সমাপনী খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট দু’টির ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষা বিভাগের আহ্বায়ক অংসুই প্রু চৌধুরী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলমের সভাতিত্বে এ সময় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমা’সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন ।


বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দল ৩-০ গোলে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে ট্রাইব্রেকারে সদর উপজেলার নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৪-৩ গোলে বাঘাইছড়ি উপজেলার রূপালি সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক) দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


টুর্নামেন্টে বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দল থেকে ১১নং জার্সি পরিহিত খেলোয়ার রূপা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও ম্যাচে সর্বোচ্চ ৪টি গোল করে একই বিদ্যালয়ের ৮নং জার্সিধারী রূপা চাকমা শ্রেষ্ঠ গোল দাতা হিসেবে পুরস্কার অর্জন করে। অন্যদিকে বালক দল থেকে সদর উপজেলার নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গোল রক্ষক মারুফ শ্রেষ্ঠ খেলোয়াড় ও রাজস্থলী উপজেলার তাইতংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উথাইচিং মারমা সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। এই খেলাধুলায় পারে সকলের মাঝে সম্প্রীতি গড়তে। আমরা এই ক্ষুদে শিক্ষাথীদের জাতীয় খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, খেলাধুলা মানুষের মাঝে আনন্দ সৃষ্টি করে, উদ্দীপনা সৃষ্টি করে। শরীর ও মনকে সুষ্ট সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বেশী বেশী করে খেলাধুলার আয়োজন করতে সংশ্লিষ্ঠদের প্রতি আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ