• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2019   Saturday

কাপ্তাইয়ে ৪৮তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে শনিবার থেকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে  কাপ্তাই কর্নফুলি সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  প্রতিযোগিতার উদ্ভোধন করেন।

 

উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুই প্রু মারমা, উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

 

উদ্ভোধনী খেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্ভোধনী দিনে   দু`টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলায়  বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয় ৩৪ রানে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। দিনের ২য় খেলায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা ৮ উইকেটে চিৎমরম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উর্ত্তীন হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ