• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে যারা মিথ্যাচার করে তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2018   Friday

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে যারা মিথ্যাচার করে তাদেরকে আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে জবাব দেয়ার জন্য পাহাড়ী-বাঙ্গালী সকলকে আহবান জানিয়েছেন আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার। তিনি বলেন, দুটি গোষ্ঠী পাহাড়ের সাম্প্রদায়িকতা ও অবৈধ অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে প্রস্তুত রয়েছে। তাদের এই অবৈধ কর্মকান্ডকে রুখে দিতে পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়কে এক হতে হবে।


শুক্রবার রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিভিন্ন গনসংযোগ ও পথ সভায় রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার এ কথা বলেন।


সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা যুবমহিলালীগের সভানেত্রী রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


এছাড়া আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, বগাছড়ি, ইসলামপুর, নানিয়ারচর বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ