• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে অস্ত্রসহ দুই এএলপির সশস্ত্র সদস্য আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2019   Wednesday

রাঙামাটির রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়া এলাকায় বুধবার ভোরের দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি জি-থ্রি রাইফেল ও ২৪ রাউন্ড গুলিসহ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান লিবারেশন পার্টির(এএলপি) দুই সদস্যকে আটক করেছে। আটকৃতরা হলেন চাচিং মার্মা ও উংসিং নু মার্মা।

 

পুলিশ জানায়, বুধবার ভোর পৌনে ৬টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়া এলাকায় অভিযান চালায়। এসময় আরাকান লিবারেশন পার্টির সশস্ত্র সক্রিয় সদস্য চাচিং মারমা ও উংসিংনু মারমাকে আটক করা হয়।  এসময় ১টি আমেরিকান জি থ্রি রাইফেল ২৪ রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটককৃতরা রাজস্থলী উপজেলার কারিগরপাড়া এলাকায় স্বশস্ত্র অবস্থান করছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ২জনকে আটক করে। দুপুরে আটককৃতদের চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

চন্দ্রঘোনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতরা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান লিবারেশন পার্টির সদস্য। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ